,

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল আট হাজার ৬২৪ জন।

বৃহস্পতিবার কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

এতে বলা হয়, গত একদিনে ২০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ১৮৭ জনের করোনা পজিটিভ এসেছে।

এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ।

এর আগে সর্বশেষ ৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন দুই হাজার ২০২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

দৈনিক শনাক্তের হার সর্বশেষ এর চেয়ে বেশি ছিল গতবছরের ২৭ ডিসেম্বর। সেদিন পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৩ শতাংশ।

এরপর কমতে কমতে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে।

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন হয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য