,

মাহমুদ আব্বাসের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন ডাহলান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নির্বাচনে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে লড়বেন গাজার সাবেক ফাতাহ নেতা মোহাম্মেদ ডাহলান।

মধ্যপ্রচ্যের টিভি চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মেদ ডাহলান তার এ ইচ্ছার কথা জানান।

ডাহলান বলেন, আমি আমার দলের বড় ভাই বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এটি নিশ্চিত করে বলতে চাই— আসন্ন নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না।

গাজায় মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ পরিচিত ডাহলান। এর আগে তিনি আরব আমিরাতে ছিলেন। এ জন্য তাকে অনেকেই আরব লীগ নেতাদের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ফিলিস্তিনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস জয়ী হয়।

হামাসের ওই জয়ের পরই ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য