,

ভ্লাদিমির পুতিনকে মূল্য দিতে হবে : জো বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছিল রাশিয়া। এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘এর মূল্য দিতে যাচ্ছে’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) এর দপ্তর থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসমর্থিত তথ্য দিয়ে মস্কো মার্কিন সংবাদ সংস্থা, কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন-সহ বিশিষ্ট মার্কিন ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন ‘এ ব্যাপারে অবগত ছিলেন এবং সম্ভবত তার নির্দেশেই’ ট্রাম্পের পক্ষে এবং বাইডেনের বিপক্ষে এ প্রচারণা চালানো হয়েছিল।

এদিকে বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান, নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছিলেন বাইডেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে এবং আমি তাকে বেশ ভালো করেই চিনি। কথোপকথনের শুরুতেই আমি বলেছি, আপনি আমাকে চেনেন এবং আমি আপনাকে চিনি। যদি সেটা (নির্বাচন প্রভাবিত করার চেষ্টা) প্রমাণিত হয়, তাহলে প্রস্তুত থাকবেন।’

ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞেস করা হয় তিনি পুতিনকে ‘হত্যাকারী’ মনে করেন কি না। জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি।’

পুতিনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে কিছু বলেননি বাইডেন।

তবে, গত মাসেই রাশিয়ার চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, বুধবার মস্কো বলেছে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনের কোনো নিশ্চিত ভিত্তি এবং প্রমাণ নেই। কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও হুঁশিয়ারি জানায় মস্কো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের