,

চালডালের সঙ্গে যুক্ত হলেন নুসরাত ফারিয়া

news-image
বিনোদন ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল’র সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানের হয়ে প্রচারণামূলক নানা কর্মকাণ্ডে দেখা যাবে ‘বঙ্গবন্ধু’খ্যাত এই তারকাকে। গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নুসরাত ফারিয়া বলেন, ‘চালডালের ব্যবসায় নেমেছি। থাকব আগামী একবছর। তবে ব্যবসাটা চালডাল.কম নামের প্রতিষ্ঠানের। আমি তাদের শুভেচ্ছাদূত হিসেবে বাজারে নামলাম!’
এদিকে, নুসরাত ফারিয়া ‘অপারেশন সুন্দরবন’ ও ‘যদি কিন্তু তবুও’র শুটিং শেষ করেছেন। চলছে ডাবিংসহ ছবিগুলোর শেষ মুহূর্তের কাজ। এর মধ্যে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’।
ফারিয়া বলেন, ‘আপাতত কোনো শুটিং করছি না। এ মাসের বাকি দিনগুলো ফটোশুট ও ছবির ডাবিং করে পার করব। অনলাইন প্রতিষ্ঠানটির হয়েও কিছু কাজ আছে।’
‘যদি কিন্তু তবুও’তে ফারিয়া বিপরীতে আছেন অপূর্ব। এটি নির্মাতা করেছেন শিহাব শাহীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য