মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে এক যুবক

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দিনে দুপুরে থানা গেইট সম্মুখ স্থানে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী মোখলেছ মিয়া(৫৫)কে দ্রুত কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার (১৭/০৩)বিকেলে উপজেলা পৌরসদর বাজারে থানা গেইট সম্মুখ পৌরসভা কার্যালয় সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক কামাল (৩৫)কে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পৌরসদর নারায়নপুর গ্রামের পাশ্ববর্তী সীমানার হাবিবুর রহমান ও মোখলেছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । তারই জের ধরে হাবিবুর রহমানের ছেলে কামাল ওই স্থানে মোখলেছ মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় । এলোপাতারি ছুরিকাঘাতে তাকে রক্তাক্ত জখম করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ জানান, ঘাতক কামাল কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার