,

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায়  বোরকা পড়ে ফেনসিডিল পাচার, ২ জন আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় বাস কাউন্টারের সামনে থেকে ফেনসিডিল পাঁচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বুধবার সকালে অভিযানে আটকৃতরা হলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকার মৃত জুয়েল মিয়ার ছেলে মো: ইমরান মিয়া (২৫) ও মৃত : শরীফ মিয়ার ছেলে মো: সবুজ মিয়া (২২)।
পুলিশ জানায়, সকাল পৌনে আটটার দিকে বিশ্বরোড মোড়ে মহিলাদের বেশে বোরকা পড়ে দুই যুবক ৭৯ বোতল ফেনসিডিল জেলার বিজয়নগরের চান্দুরা এলাকা থেকে নিয়ে নারায়নগঞ্জের রুপগঞ্জ বাসে নিয়ে যাওয়ার  জন্য অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিওিতে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে শরীরে রাখা ফেনসিডিল বোতল গুলো উদ্ধার করা হয়েছে ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) গাজী মো: সাখায়াত হোসেন ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য