,

ভোরে শুরু হয় ম্যারাথনে দৌড়,  অংশ নেন পাঁচ শতাধিক দৌড়বিদ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠ থেকে পাঁচ শতাধিক প্রতিযোগি ম্যারাথনে অংশ নেনন। বুধবার সকাল ৬ টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে দুটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতায় ২০ বছরের যুবক থেকে শুরু করে ৫০ উর্ধ্ব বছর বয়সীরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা থেকে আসেন বিভিন্ন স্তরের সাংবাদিক বৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য