,

করোনায় আক্রান্ত রুহুল কবির রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে ফলাফল পজিটিভ আসে।

রুহুল কবির রিজভী নিজেই বুধবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

রিজভী জানান, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

বিএনপির এ মুখপাত্র আরো জানান, এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রিজভী তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের জন্য সরকারের আনা টিকা নেবেন বা বলে জানিয়েছিলেন রুহুল কবির রিজভী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য