,

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তির ‘আশ্বাস’ ভারতের

news-image

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জানিয়েছেন, ভারত আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ভারতের সঙ্গে পানিসম্পদ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠকের বিস্তারিত নিয়ে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিস্তা চুক্তির বিষয়ে ভারত তাদের আগের অবস্থানে রয়েছে জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, ‘ভারত বলেছে, তাদের যে আগের অবস্থান অর্থাৎ ২০১১ সালে আমাদের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তি হয়েছিল সেটাই রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মতপার্থক্যের কারণে বিষয়টি আটকে আছে। তারা বলেছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে এটার বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘২০১৯ সালের আগস্টে বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত বছর ভারতীয় সচিবকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমরা এক বছর পিছিয়ে যাই। এই বৈঠকটি আবার আমাদের গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তিস্তাসহ আমাদের সবগুলো অভিন্ন নদী নিয়ে আলোচনা হয়েছে। খুব পজিটিভ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

বৈঠকে অন্যান্য নদীর বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরে সচিব বলেন, ‘কুশিয়ারা নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে পাম্প হাউজ নির্মাণ করেছি, প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আমাদের চাষাবাদ হবে। সেই পানি সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে। মহানন্দা নদীতে পানি কমে গেছে, সেটা নতুন করে আলোচনা করেছি। আশা করছি মহানন্দা নদীর পানির বিষয়টিও একটি জয়েন্ট সার্ভে (জরিপ) করে, আমাদের দুই দেশের যে ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের নিয়ে যৌথ সার্ভে করে দেখা হবে পানির অবস্থা। বাংলাদেশ অংশে পানি কমে যাওয়ায় আমরা বিষয়টি তুলেছি।’

কবির বিন আনোয়ার বলেন, ‘তাদের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের কারণে এই মুহূর্তে কোনো চুক্তি স্বাক্ষর বা পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে তারা বলছে, নির্বাচনের পর তারা করতে সক্ষম হবেন।’

মঙ্গলবার নয়াদিল্লীতে যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় ভারত-বাংলাদেশ পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য