,

তারকাদের চোখে মহানায়ক বঙ্গবন্ধু

news-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বেসরকারি নানা সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। সাধারণ মানুষরাও বঙ্গবন্ধুকে স্মরণ করছেন শ্রদ্ধা ভরে। এই মহানায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দেশের নায়ক-নায়িকারাও।

চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশের স্থপতি। স্বাধীনতার মহান নায়ক। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে তিনি সাংস্কৃতিক স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করতেন। এই মহান নেতার অমর বাণীকে আমরা সংস্কৃতির মানুষেরা পাথেয় মনে করি। তার আদর্শ, পরিকল্পনা, ন্যায়নীতি, জীবন, চিন্তা, কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই এই মহান নেতার স্বপ্ন সফল হবে বলে মনে করি। তার ১০১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা।’

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘আমার কাছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। উনি না থাকলে বাংলাদেশের জন্মই হতো না। কাজের জায়গা থেকে যদি বলি সেটাও বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর কল্যাণেই এফডিসি হয়েছিল। আসলে ওনার কল্যাণেই দেশের সবকিছু হয়েছে। এ জন্যই উনি জাতির পিতা। বঙ্গবন্ধু এ দেশের মানুষের বন্ধু। ওনার মত বন্ধু তো আর আসে নাই। আসলে তো বাংলাদেশ আরও আগে উন্নত রাষ্ট্রে পরিণত হতো। ওনার চলে যাওয়াটা ছিল বাঙালি জাতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘উনি আসলে আমার কাছে অন্যরকম এক অনুভূতির নাম। যে অনুভূতির কোনো ভাষা হয় না। উনি আমার কাছে ভালোবাসা। আমি ওনার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে বুঝেছি কত বড় মনের একটা মানুষ ছিলেন তিনি। কতটা ভালোবাসতেন দেশকে। সে মানুষটাকে নিয়ে আসলে কোন কিছু বলতে অনেক যোগ্যতা লাগে। জন্মদিনে শুধু বলবো অনেক দোয়া ওনার জন্য।’

বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিশা বলেন, ‘প্রায় তিন মাস ধরে মুম্বাইতে বঙ্গবন্ধু বায়োপিকে কাজ করছি! তার আগে কয়েক মাসের পড়াশোনা আর প্রস্তুতি তো আছেই! তারও আগে ছোটবেলা থেকে এই মানুষটাকে নিয়ে জানাশোনা-আগ্রহ তো আছেই! যতো বেশি বুঝতে পারছি, জানতে পারছি ততো অপার বিস্ময়ে তাকাই বঙ্গবন্ধু আর ফজিলাতুন্নেছা মুজিবের চোখের দিকে! একজন মানুষ কীভাবে একটা ভূখণ্ডের মানুষের ইতিহাস বদলে দিতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন তার উৎকৃষ্ট উদাহরণ!’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য