শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৩ মাসের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত তিন মাসের মধ্যে বুধবার দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার ভারতে ২৮ হাজার ৯০৩ জনের করোনায় সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৩ ডিসেম্বরের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। একই দিন করোনায় ১৮৮ জন মারা গেছে। গত দুই মাসের মধ্যে এটাই করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৪৪ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের প্রায় ৬২ শতাংশ এবং মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ ঘটনা ঘটেছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে। এই মুহূর্তে এই রাজ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি।

সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

সূত্র : রাইজিংবিডি.কম

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা