,

অনিয়মের অভিযোগ, ভারতীয় শিল্পী নিয়ে চলছে শুটিং

news-image

অনলাইন ডেস্ক : ওয়ার্ক পারমিট ছাড়াই বাংলাদেশে শুটিং করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন। এতে অংশ নিয়েছেন দর্শনা।

জানা যায়, পাবনায় তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং হচ্ছে। এ সিনেমার শুটিংয়ের জন্য গত ১০ মার্চ ঢাকায় আসেন দর্শনা। আর ১১ মার্চ থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। কিন্তু বাংলাদেশে তার কাজ করার ওয়ার্ক পারমিটের আবেদন এখনো অনুমোদন পায়নি।

দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী দেশের বাইরের কোনো শিল্পী দেশের চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ‘ওয়ার্ক পারমিট’ নেওয়ার বিধি রয়েছে। সপ্তাহখানেক আগে কলকাতার এ নায়িকার শুটিংয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রস্তাব পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, পাঁচদিন আগে সুপারিশসহ প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এদিকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, এফডিসি থেকে পাঠানো ওই প্রস্তাব এখনো অনুমোদন পায়নি।

পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়টি দেখছি না। এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তারাই বিষয়টি দেখছেন। তারা বলেছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন।’ এ বিষয়ে কথা বলতে সিনেমাটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশের সিনেমায় ওপার বাংলার শিল্পীরা নিয়মিত অভিনয় করছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভারতীয় শিল্পীরা বাংলাদেশে এসে শুটিং করছেন। এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এর আগে ওয়ার্ক পারমিট ছাড়া পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ সিনেমার শুটিং করেন কলকাতার বনি সেনগুপ্ত।
সূত্র : রাইজিংবিডি.কম

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের