,

চট্টগ্রাম-সিলেট ফ্লাইট চালু, দূরত্ব কমলো দুই পুণ্যভূমির

news-image

নিউজ ডেস্ক : বার আউলিয়ার দেশ খ্যাত চট্টগ্রামের সঙ্গে পুণ্যভূমি সিলেটের দূরত্ব কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে এ সার্ভিস চালু করেছে।

বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ফ্লাইটটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর আবার চট্টগ্রাম ফিরে আসবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল চট্টগ্রাম-সিলেট রুটে আকাশপথে কানেকটিভিটি বাড়ানো। দুই নগরের সম্পর্কটা অনেক প্রাচীন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের সেই দাবি পূর্ণতা পেল। সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জেয়ারত, পর্যটন, ব্যবসাসহ নানা কারণে চট্টগ্রাম থেকে প্রচুর যাত্রী পাবে বিমান। পাশাপাশি সিলেটের প্রচুর যাত্রী চট্টগ্রামে আসেন বন্দর, ব্যবসা, চাকরি, পর্যটনের কারণে। আমরা আশা করবো, শিগগির চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালু করবে বিমান।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১৭ মার্চের টিকিটে ১৭ শতাংশ ছাড় দেওয়া হয় যাত্রীদের। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য