,

আইসিইউ রোগীদের কেউ আগুনে বা ধোঁয়ায় মারা যাননি : ঢামেক পরিচালক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত তিনজনের কেউ আগুন কিংবা ধোঁয়ায় মারা যাননি।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আগুনে বা ধোঁয়ায় কেউ মারা যাননি। মুমূর্ষু রোগীরা লাইফ সাপোর্ট থাকেন। আগুন লাগার পর অন্য জায়গায় স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’

এর আগে বুধবার সকালে নতুন ভবনের করোনা ইউনিটে কভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আইসিইউতে থাকা যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়।

তাদেরকে পুরোনো বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নির্বাপণ করে ফেলে।

ঘটনা তদন্তে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়ে বলে জানান ঢামেক পরিচালক।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য