,

দূরে আছি এটা ঠিক, আমার মনটা টুঙ্গিপাড়ার মাটিতেই পড়ে আছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু-কিশোরদের অনুষ্ঠানে যেতে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দূরে আছি এটা ঠিক। আমার মনটা কিন্তু টুঙ্গিপাড়ার মাটিতেই পড়ে আছে।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান একথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়ায় অবস্থিত শিশু-কিশোরদের বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি দূরে আছি এটা ঠিক। তবে তোমরা তো জানো ডিজিটাল বাংলাদেশ করেছি বলে দূরে থাকলেও অন্তত চোখের দেখাটা তো দেখতে পারছি, কথা বলতে পারছি তাই না? ডিজিটাল বাংলাদেশ না হলে তো আর এটা করতে পারতাম না। তো তোমরা টুঙ্গিপাড়ায় আছো, আর আমি এইটুকু বলতে পারি আমার মনটা টুঙ্গিপাড়ায়, হয়তো আমি এখানে বসে আছি। আমাদের রাষ্ট্রীয় কাজের জন্য। কিন্তু সব সময় ১৭ মার্চ আমি টুঙ্গিপাড়ায় থাকি, আমি আমার ছোট বোন রেহেনাও আছে। আমাদের দুজনেরই থাকার কথা, যেহেতু আমাদের অনেক বিদেশি অতিথি অনেক অনুষ্ঠান। মালদ্বীপের রাষ্ট্রপতি ঢাকায় এসেছেন তাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সে কারণে আসতে পারলাম না। অবশ্যই খুব তাড়াতাড়ি টুঙ্গিপাড়ায় আসবো। তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। সেই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি সেই হিসেবে অনেক বিদেশি অতিথি আমাদের দেশে আসছেন। প্রায় প্রতিদিনই অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী তারা আসবেন। আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে। সে কারণে আমার পক্ষে আসা সম্ভব হলো না। পাশাপাশি করোনার কারণে অনেক বেশি লোক সমাগম হলে অনেকের ক্ষতিসাধন করতে পারে। তবে আমার মনটা কিন্তু টুঙ্গিপাড়ার মাটিতেই পড়ে আছে।

তারপরও সীমিত পরিসরে এই অনুষ্ঠান হচ্ছে ছোট্ট সোনা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি