,

করোনার নতুন ধরনে আরও নাকাল ব্রাজিল, একদিনে মৃত্যু ২৮০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে আরও নাকাল হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু।

ওয়ার্ল্ডওমিটারের বাংলাদেশ সময় বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি।
দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কিছুদিন ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতি সংক্রামক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে আমেরিকার পরেই রয়েছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজারের বেশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য