,

ঢামেকে করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড : নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৮টা ১৩ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রোগীদের স্থানান্তরের সময় তিনজনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, ‘আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে তিনজনের মৃত্যু হয়েছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা জিয়া রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। আইসিইউতে থাকা দুজন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, অগ্নিকাণ্ডের পরপরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্দশক) বাচ্চু মিয়া জানান, আইসিইউয়ের ভেতরে কোনো রোগী নেই। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস সেখানে পানি ছিটিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য