,

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

news-image

নিজস্ব প্রতিবেদক : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেলো ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটি। মঙ্গলবার এ স্বীকৃতি দিয়েছে বিশ্বের রেকর্ড সংরক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থাটি।

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা (১২ লাখ ৯২ হাজার বর্গফুট) জমিতে ধানের চারা লাগিয়ে তৈরি করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ প্রতিকৃতি। গত ৯ মার্চ গিনেস কর্তৃপক্ষের স্থানীয় দুই প্রতিনিধি স্থানটি ঘুরে যান।

প্রতিনিধিদের রিপোর্টের ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনের একদিন আগেই এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে ঘোষণা দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরো প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। আর অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

এর আগে এই রেকর্ড ছিল চীনের দখলে। ২০১৯ সালে দেশটির তৈরি চিত্রকর্মের আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য