,

কর্মী ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : কর্মী ছাঁটাই বন্ধ ও চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে এ বিক্ষোভ করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামক দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।

শ্রমিকদের এ বিক্ষোভের ফলে সড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সড়কে অবস্থান করছিলেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। বেলা ১১টার দিকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য