,

সিলেটে করোনায় আরও ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

news-image

সিলেট ব্যুরো : সিলেটে নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। একই সময়ে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৪৭ জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২ জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৭ জন।

আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯২৮ জন।

এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য