,

নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করলেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এখনও বিজেপির মনোনয়ন পাননি অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু তার আগেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তিনি। সোমবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি প্রার্থী অশোক ডিন্ডার সমর্থনে সভা করেন শ্রাবন্তী। সেখানেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন টালিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।

বিধানসভা ভোটে শ্রাবন্তীর সহকর্মীদের অনেকেই প্রার্থী হয়েছেন। তবে প্রার্থী হিসেবে তার নাম এখনও ঘোষণা হয়নি। তার আগেই অভিনেত্রী নিজেকে বিজেপির প্রার্থী ঘোষণা করলেন। এমনকি জনগণের থেকে আগাম আশীর্বাদও চেয়েছেন। তবে কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা অবশ্য জানাননি শ্রাবন্তী।

বিজেপির হয়ে প্রথম নির্বাচনী সভায় শ্রাবন্তী বলেন, ‘এত দিন আমি অভিনয় করতাম। এখন আমার রাজনৈতিক জীবনে পথচলা শুরু হয়েছে। আমিও হয়তো খুব শিগগির প্রার্থী হতে চলেছি। আপনাদের আশীর্বাদ চাইছি, আপনারা আশীর্বাদ করবেন।’
এ সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিজের রাজনৈতিক অভিভাবক হিসেবে পাশে চেয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য