,

কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।

শ্রমিকদের বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য