শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে এবার দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককে তৃতীয় আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে।

এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক তৈরি করে। এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এ কারণে সোমবার আদালতে মামলাটি দায়ের করেন পারভীন। আদালতের বিজ্ঞ বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান বিকাল ৩টায় মামলাটির শুনানির সময় নির্ধারণ করেছেন।

প্রসঙ্গত, এরআগে রোববার একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে আলা উদ্দিন হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পরে শুনানি শেষে এই হত্যার ঘটনায় ইতোমধ্যে কোথাও কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে জানাতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা