,

৪১তম বিসিএস পেছানোর দাবিতে শাহবাগে মানববন্ধন

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ বাড়ার পরিস্থিতিতে ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা৷ তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করতে হবে৷

মানববন্ধন সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। এ অংশ নিয়েছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরো। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী তাদের দাবির সঙ্গে একমত।

মানববন্ধনে ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয় ‘ ,‘জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’-লেখা ফেস্টুন শোভা পায়।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, ৪১ তম বিসিএসের নির্ধারিত তারিখ ১৯ মার্চ৷ দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি এই তারিখ দিয়েছিল৷ তাই আমরা তারিখটিকে স্বাগত জানিয়েছিলাম৷ এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবার বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছেন, তাই তারিখ পেছানো দরকার৷

পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ৷ এর উদ্দেশ্য, করোনা যাতে না ছড়ায়৷ তাহলে আমরা যাঁরা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই?

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য