,

লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত শনিবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এর আগে একযোগে সারাদেশে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে তা বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

এদিকে আগামী ১৭ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে সমাবেশ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পাশাপাশি চট্টগ্রামের সমাবেশও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভার্চুয়াল সভায় জানিয়েছেন তারেক রহমান।

দলের এ সিদ্ধান্তের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া মহানগরের এক নেতা। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য