,

সিভিল এভিয়েশন-রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করব : মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা ও নালায় মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি সিভিল এভিয়েশন ও রেলপথ মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার কথাও বলেছেন।

সোমবার ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান মেয়র আতিক। এ সময় সিভিল এভিয়েশন এবং রেল মন্ত্রণালয়ের দুটি জায়গায় মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তখনই তাৎক্ষণিকভাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে এসব সংস্থা ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, সরকারি দুটি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। এসব মশা বিমানবন্দরের ভেতরে ঢুকছে। অবিলম্বে এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

আতিক আরও বলেন, মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই। আমরা বারবার বলার পরও তারা তাদের নিজেদের জায়গা পরিষ্কার রাখে না। এমনকি আমরা পরিষ্কার করতে যাব, সেই জায়গাও নেই। আমাদের লোক যেতে পারছে না। এখন মামলা হবে, তারা কোর্টে যাবে, তা হলে বুঝবে। সরকার সরকারের বিরুদ্ধে মামলা করবে। এ ছাড়া আর উপায় নেই। আমরা সিভিল এভিয়েশনকে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনও দিয়েছি। সেটি দিয়েও তারা তাদের জায়গায় স্প্রে করতে পারে। আমাদের কাজের গাফিলতির দায়ভার আমরা নেব। কিন্তু তাদের গাফিলতির দায়ভার তো তাদের নিতে হবে।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য