,

চেতনানাশক খাইয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জান্নাত আরা সেতু নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতনের পর চেতনানাশক খাইয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সজিব মুস্তারী ও তার পরিবারের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে।

গত শুক্রবার মধ্য রাতে শহরের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ দক্ষিণ নড়াইল এলাকার হোসেন ইমাম ওরফে তৈমুর এর মেয়ে। এ ঘটনায় সেতুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শহরের দুর্গাপুর মহিলা কলেজ এলাকার নজরুল বিশ্বাসের ছেলে অস্ট্রিয়া প্রবাসী সজিব মুস্তারী প্রায় সাড়ে চার বছর আগে জান্নাত আরা সেতুকে (দ্বিতীয় স্ত্রী) বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সেতু তার স্বামী সজিবের মাদকাসক্ততা ও পূর্বের স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয় জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই সেতুর ওপর নির্যাতন শুরু হতো। সজিব দেশে আসলেও তার এসব কর্মকাণ্ড চলতেই থাকে। এর প্রতিবাদ করলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়ে ওই গৃহবধূকে।

গত শুক্রবার গভীর রাতে সজিব তার বাবা-মায়ের সহায়তায় সেতুকে (স্ত্রী) বেদম মারপিটের একপর্যায়ে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ান। এ সময় সেতু জ্ঞান হারিয়ে ফেললে তার মাথার চুল ও ভুরু কেটে দেওয়া হয়। গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে মোবাইলে স্বজনদের জানালে তারা পুলিশের সহযোগিতায় স্বামীর বাড়ি থেকে সেতুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন সেতু বলেন, ‘আমার শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। মাথার চুল এবং ভ্রু কেটে দেওয়া হয়েছে।’

সেতুর মায়ের অভিযোগ, সজিব মুস্তারী ও তার পরিবারের লোকেরা দীর্ঘদিন যাবৎ তার মেয়র ওপর নির্যাতন চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তাকে নির্যাতন করে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ন্যাড়া করে দিয়েছে। পুলিশের সাহায্যে আমরা গভীর রাতে সজিবদের বাড়ি থেকে আমার মেয়ে সেতুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

সজিব মুস্তারী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার (স্ত্রী) মাথার চুল কখন কাটা হয়েছে আমি কিছুই জানি না। এসব তার (স্ত্রীর) বানানো কথা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।’ এ বিষয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, ‘অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য