,

সারা দেশে ১৭ মার্চ মার্কেট-দোকান বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারা দেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

দোকান মালিক সমিতি গতকাল শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।’

দোকান মালিক সমিতির এ সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় এফবিসিসিসিআই পরিচালক আব্দুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা রেজাউল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ, আতিকুর রহমান, বিভোর চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক, এসএম আবু সাইদ সুফি, ইন্তেসার আহমেদ চৌধুরী, শাহাদত হোসেন, আনোয়ার হোসেন লিটু, গোলাম রসুল ও ফরহাদ রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য