,

‘গরিবের অ্যাম্বুলেন্স’ বানিয়ে কমনওয়েলথ পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণ

news-image

অনলাইন ডেস্ক : ‘গরিবের অ্যাম্বুলিন্স’খ্যাত তিন চাকার বাহন বানিয়ে এ বছর কমনওয়েলথ পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণ ফয়সাল ইসলাম (২৪)।

দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য এ বছর কমনওয়েলথ ইয়ং পারসন অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন এ বাংলাদেশি তরুণ। গত বুধবার এ পুরস্কার ঘোষণা করা হয়। খবর আরব নিউজের।

পুরস্কার হিসেবে তাকে দেওয়া হচ্ছে— সম্মাননা ক্রেস্টসহ সাত হাজার মার্কিন ডলার। তার সেফহুইল নামে প্রকল্পের জন্য এ পুরস্কার পান।

২০১৬ সালে ফয়সালের এক চাচা অ্যাম্বুলেন্স না পেয়ে বিনাচিকিৎসায় মারা যান। এর পর থেকে তার দুই বন্ধু রফিকুল ইসলাম (২৬) ও আনাস মল্লিককে (২৫) নিয়ে শুরু করেন তিন চাকার এই কম দামের অ্যাম্বুলেন্স প্রকল্প।

২০১৯ সালে প্রথম তাদের এ সেবামূলক প্রকল্প সেফহুইল চালু হয়। এটি মূলত একটি তিন চাকার অটোরিকশাকে বিশেষভাবে তৈরি করা অ্যাম্বুলেন্স। গ্রামীণ সড়কে সহজে চলাচল করতে সক্ষম এ বাহনে খরচও অনেক কম পড়ে।

গত বছর করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ রাখার পর গত মাস থেকে আবারও চালু হয়েছে সেফহুইলের সেবা।

২০১৯ সালে নওগাঁয় ১০টি অ্যাম্বুলেন্স দিয়ে পাইলট প্রকল্প চালু হয়। এ সময় এক হাজার গ্রামবাসীকে এ সেবা দেওয়া হয়।

এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এ কারণে সারা দেশে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ সেবা পৌঁছে দিতে এ প্রকল্প নিয়ে এগিয়ে যান তিন তরুণ। বর্তমানে ফেনীর শতইধক গ্রামে এ সেবা চালু আছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য