,

পায়ে টান ধরছে? দেখে নিন কী করবেন

news-image

অনলাইন ডেস্ক : হঠাৎ পায়ে প্রবল যন্ত্রণা। পা সোজা করতে পারছেন না। সুইমিং বা জগিং এর সময় পায়ের পেশিতে টান লেগে আমাদের অনেককেই এই সমস্যায় ভুগতে হয়। মাসল ক্র্যাম্প হলে ব্যথা কখনও কখনও কয়েক সেকেন্ড থাকে। আবার কখনও কখনও পায়ের পেশিতে ব্যথা সারাদিন ধরে ভোগায়।

শুধু যে ঘুমের মধ্যেই মাসল ক্র্যাম্প হবে, এমন নয়। কখনও কখনও হাত-পা ছড়িয়ে বিশ্রাম নেওয়ার সময়ও পেশিতে প্রবল টান পড়তে পারে। আমাদের অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এই ধরণের সমস্যার জন্য দায়ী হয়। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

সাধারণত পায়ের গোছে এই টান ধরে। আর এজন্য হাঁটু ও পায়ের পাতাতেও প্রচণ্ড যন্ত্রণা হয়। কারও কারও ক্ষেত্রে কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আবার কয়েক মিনিট টান ধরে রয়েছে, এমনটাও হয়। তবে, পায়ের গোছের ক্র্যাম্প ছাড়লেই, যে সব মুহূর্তে স্বাভাবিক হয়ে যায়, তা কিন্তু নয়। ঠিক হতে গোটা রাত কেটে যায়। আবার পরদিনও ব্যথা রয়েছে, এমনটাও ঘটে। সঠিক কারণ এখনও অজানাই। তবে, সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা, পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়া, ,ঠিকঠাক ভাবে না বসা।

শরীরের আরো কিছু বিষয়ের ‍উপর নির্ভর করে পায়ের টান ধরা। যেমন গর্ভাবস্থায়, অতিরিক্ত মাদকাসক্তি গ্রহণ করলে, ডিহাইড্রেশন, পারকিনশন’স ডিজিজ, নিউরোমাসকুলার ডিজঅর্ডার, সমতল পায়ের পাতার মতো শারীরিক গঠনগত ত্রুটি, ডায়াবেটিসের কারণেও মাসল ক্র্যাম্প হতে পারে। ফলে মাঝে মাঝে শরীর স্ট্রেচ করার অভ্যেস করুন। নিয়মমাফিক পানি ও পর্যাপ্ত পরিমাণ পানি খান।

সূত্র: নিউজ১৮

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য