,

‘আগামী বর্ষার আগেই বাঁধ ও নদীতীর রক্ষার কাজ সম্পন্ন করা হবে’

news-image

অনলাইন ডেস্ক : ‘আগামী বর্ষার আগেই দেশের ঝুঁকিপূর্ণ বাঁধ ও গুরুত্বপূর্ণ নদীতীর রক্ষার কাজ সম্পন্ন করা হবে। সারা দেশের প্রায় সব জেলায় এখন অসংখ্য বাঁধ রয়েছে, সেই লক্ষ্যে ১৬ হাজার ৭০০ কিলোমিটার এমন বাঁধ রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

চাঁদপুর ও শরীয়তপুরের নদীভাঙন রক্ষার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে এক সমাবেশে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গতকাল শনিবার (১৩ মার্চ) চাঁদপুরে মেঘনা নদীর পশ্চিমপাড় আলুুরবাজার ও শরীয়তপুরের চরসেনসাস এলাকায় নদীভাঙন রক্ষার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন তিনি।

এসময় নদীতীর রক্ষার কাজ প্রসঙ্গে উপমন্ত্রী বলেন, ‘আগামী বর্ষার আগেই দেশের ঝুঁকিপূর্ণ বাঁধ ও গুরুত্বপূর্ণ নদীতীর রক্ষা সম্পন্ন করা হবে। সারাদেশের প্রায় জেলায় এখন অসংখ্য বাঁধ রয়েছে, সেই লক্ষ্যে ১৬ হাজার ৭ শ কিলোমিটার এমন বাঁধ রক্ষায় এখন থেকেই সবধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

উপমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে কিংবা পরবর্তী নির্বাচন নিয়ে নয়- শেখ হাসিনা নতুন প্রজন্ম নিয়েও ভাবেন। তিনি বলেন, মেঘনা নদীতে চাঁদপুর-শরীয়তপুর সেতু কিংবা ট্যানেল নির্মাণে সমীক্ষা শুরু হয়েছে। তাই এটি এখন স্বপ্ন হলেও সরকারের এই মেয়াদে তা বাস্তবায়ন হবে। তখন নদীপথে ঝুঁকি নিয়ে নয়, সেতু কিংবা ট্যানেল দিয়ে এই দুই জেলাসহ আশপাশের মানুষজন খুব সহজেই চলাচল করতে পারবে। আর এসব কাজ দ্রুত সময়ের মধ্যে অগ্রসর হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সরকারের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে গেছে। তাই স্থায়ী এবং টেকসই প্রকল্পের দিকে অগ্রসর হচ্ছে শেখ হাসিনার সরকার।

বিএনপির সমালোচনা করে উপমন্ত্রী বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১২ বছর ধরে শুধু আন্দোলনই করছে। কিন্তু তথাকথিত সেই আন্দোলন চালাতে গিয়ে তারা ১২ মিনিটও রাজনীতির মাঠে টিকে থাকতে পারেনি। সুতরাং এই সরকারের উন্নয়নের রাজনীতির কাছে বিএনপি ধরাশায়ী এবং অচল।’

চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাদেকুর রহমান খোকা সিকদার, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফয়জুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী প্রমুখ।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য