শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মশা নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস স্পেনের রাষ্ট্রদূতের

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার মশা নিয়ন্ত্রণে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস।

আজ রবিবার (১৪ মার্চ) বেলা ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসির নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। এসময় এই আশ্বাস দেন তিনি।

সাক্ষাতকালে মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাইক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।’ তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই।’

সাক্ষাতকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা