,

সালমান শাহ গ্রুপ ও পুতিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে রোহিঙ্গা শিবিরে নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গাদের দুই গ্রুপে দফায় দফায় অপহরণ ও হামলার ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত এবং অপরজন গুরুতর আহত রক্তাক্ত জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সক্রিয় থাকা ছৈয়দ হোছন প্রকাশ পুতিয়া গ্রুপের লোকজন এসে সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে জুবায়ের (২১) কে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় গুলি করে মেরে ফেলে। নিহত যুবক সালমান শাহ গ্রুপের সদস্য ছিল।

এই ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে রবিবার ভোররাতে একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়াকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। এরপর আশপাশের লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে জলিল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তিনি আরও জানান, এই ঘটনার পর রোহিঙ্গা শিবিরে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য