,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে বেশ কয়েকটি ইট ভাটাকে ৮৮ লক্ষ টাকা জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি ইট ভাটার ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে পুলিশ, র‌্যাব-১৪, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) অনুযায়ী  অবৈধভাবে পরিচালনা করার দায়ে এসব ইট ভাটাকে ৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইটভাটা গুলো হলো জেলার বিজয় নগরের ভূঁইয়া ব্রিকস, ভাই ভাই ব্রিকস, ও হাজী ব্রিকস। এই তিন প্রতিষ্ঠানকে বারো লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলার মক্কা এন্ড কোং, রয়েল ব্রিকস, আমানত ব্রিকস ১, নিউ মায়ের দোয়া ব্রিকস, ডিজিটাল ব্রিকস ২, নিহাদ ব্রিকস, ও বিবাড়িয়া ব্রিকস কে ছত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া রনি ব্রিকস, তাহের ব্রিকস, এমবি কোং,  জনতা ব্রিকস, এনটিবিসি ব্রিকস, ঢাকা ব্রিকস, যমুনা ব্রিকস, ও হাবিব ব্রিকস এদেরকে চল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের এইসব অভিযানে উপরোক্ত জরিমানার অর্থ আদায় সহ ২০টি ইট ভাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া সহ আংশিক ক্ষতিগ্রস্থ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য