,

কোম্পানীগঞ্জে কাদের মির্জাকে আসামি করে হত্যা মামলা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শ্রমিকলীগের কর্মী আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে এ মামলা দায়ের করা হয়।

এই মামলার বাদী নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন। শনিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এমদাদ হোসেন নিজেই।

শ্রমিকলীগ কর্মী সিএনজিচালক আলা উদ্দিন হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি তার ছোট ভাই সাহাদাত হোসেন ও তৃতীয় আসামি কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকেল ৩টায় এ হত্যা মামলার ওপর শুনানি হবে।

মামলার বাদী মো. এমদাদ হোসেন বলেন, ১১ মার্চ (বৃহস্পতিবার) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেয়ায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি। তাই রোববার আদালতে মামলাটি দায়ের করেছি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের