বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে সিমান বাবু (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার দুপুরে নগরীর ২৪নং ওয়ার্ডের রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়া গ্রামের নানা বাড়ির পাশের এক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে লালমনিরহাটে জেলার বাসিন্দা রাজমিস্ত্রী বেল্লাল মিয়ার ছেলে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিমানের নানা আব্দুস সালাম।পুলিশ ও স্থানীয়রা জানান, সিমানের বাবা লালমনিরহাটে থাকেন। মা শাপলা খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর সিয়াম তার নানা বাড়ি রংপুর নগরীর রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়া গ্রামে থাকতো।

গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান। বের হওয়ার ২৭ দিন পর শনিবার বাড়ির কাজ করতে গিয়ে বেলা ১১টায় শ্রমিকরা সেপটিক ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টায় সিমানের লাশ উদ্ধার করে। পরে সিমানের নানা তার পরনের কাপড় ও জুতা দেখে লাশ শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ। তিনি জানান, ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান