,

বন্ধুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ তরুণীর লাশ জঙ্গলে, পুলিশ কর্মকর্তা অভিযুক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সারাহ এভেরাড নামের এক তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ব্রিটিশ পুলিশ।

গত সপ্তাহে তিনি নিখোঁজ হলে দেশটিতে নারীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল ওয়েইন কুজেনসকে শনিবার আদালতে হাজির করার কথা রয়েছে। তিনি কূটনৈতিক ভবনগুলোর নিরাপত্তার দায়িত্বে পালনে নিয়োজিত ছিলেন।

গত তেসরা মার্চ দক্ষিণ লন্ডনে নিজের বাড়ি থেকে বন্ধুর বাসায় হেঁটে যাওয়ার সময় সারাহ নিখোঁজ হন। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে লন্ডনের বাইরে একটি জঙ্গলে তার মরদেহের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করে মহানগর পুলিশ।

অ্যাসিস্টট্যান্ট কমিশনার নিক ইফগ্রেইভ বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তায় উৎসাহিত করা হচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, নারী-শিশুদের রক্ষায় তিনি যথাসম্ভব সবকিছু করবেন। ন্যূনতম হয়রানির আশঙ্কা ছাড়াই প্রতিটি নারীর রাস্তায় নির্ভয়ে চলাচলের সুযোগ থাকা উচিত।

সারাহকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল, সেখান থেকে ৫০ মাইল দূরে তার মরদেহ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য