,

চাঁদে চীন-রাশিয়ার যৌথ স্পেস স্টেশন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের মহাকাশবিজ্ঞানীদের মধ্যে মঙ্গল আর চাঁদ নিয়ে সম্প্রতি সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। এবার জানা গেল- চাঁদে রাশিয়া-চীনের যৌথ মহাকাশ স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস এবং চীনের স্পেস এজেন্সি সিএনএসএ চাঁদের মাটিতে অথবা কক্ষপথে এই স্পেস মহাকাশটি তৈরি করবে বলে শোনা যাচ্ছে। এটি হবে একেবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতোই। এই সূত্রে দু’দেশের মধ্যে একটি ‘মউ’ও স্বাক্ষরিত হয়েছে।

সিএনএসএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের ওই স্টেশনটির নাম হবে ‘আন্তর্জাতিক চাঁদ গবেষণা স্টেশন’ (আইএলআরএস)। গবেষণা চালানোর জন্য সেই স্টেশনে যেতে পারবেন যে কোনও দেশের মহাকাশচারী। যে কোনও দেশের মহাকাশ গবেষণা সংস্থা সেই স্টেশনে পাঠাতে পারবে যন্ত্রপাতিও।

মঙ্গলে উপনিবেশ বানানোর প্রয়োজনে নতুন করে মহাকাশ স্টেশন তৈরি করে নানা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ছিল অনেক দিন ধরেই। সেই সব পরীক্ষানিরীক্ষা চাঁদেই সেরে ফেলতে চাইছে মহাকাশ গবেষণা সংস্থা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য