,

পাকিস্তানের কাছে তুর্কি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি আটকে দিল আমেরিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে তুরস্কে নির্মিত ৩০টি হেলিকপ্টার-গানশিপ বিক্রি আটকে দিয়েছে আমেরিকা। মার্কিন কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডন নিউজের।

এছাড়া, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিন সাংবাদিকদের বলেছেন, পাকিস্তানের কাছে তুরস্কের হেলিকপ্টার বিক্রি আটকে দিয়েছে আমেরিকা। এর ফলে পাকিস্তান সম্ভবত চীন থেকে এ ধরনের হেলিকপ্টার কিনতে পারে। ইবরাহিম কালিন বলেন, নিষেধাজ্ঞার কারণে মার্কিন স্বার্থ অনেক বেশি ক্ষুণ্ন হবে।

দুই ইঞ্জিনের টি-১২৯ মডেলের হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যায় এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে। এই হেলিকপ্টারে মার্কিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

২০১৮ সালের জুলাই মাসে তুরস্ক ও পাকিস্তান ১৫০ কোটি ডলারের চুক্তি সই করেছিল যার আওতায় ৩০টি হেলিকপ্টার-গানশিপ সরবরাহ করবে আঙ্কারা। কিন্তু মার্কিন ইঞ্জিন রফতানির বিষয়ে তুরস্ককে লাইসেন্স ইস্যু করতে দেরি করার কারণে এর আগে সরবরাহ তারিখ পেছানো হয়।

ইবরাহিম কালিন সাংবাদিকদের বলেন, আমেরিকার এ ধরনের নিষেধাজ্ঞার কারণে আঙ্কারা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে বাধ্য হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য