,

সড়ক দুর্ঘটনায় দুই মিউজিশিয়ানের মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মিউজিশিয়ান। তারা হলেন প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ এবং প্যাড বাদক পার্থ গুহ। খবরটি নিশ্চিত করেছেন হানিফের বড় ভাই মিউজিশিয়ান মানিক আহমেদ।

আজ শনিবার ভোর ৫টার দিকে শো করতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।

কিবোর্ড বাদক আসাদ জানান, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য