,

রংপুর নগরীতে রাস্তায় ফেলে যুবককে পেটানোর ছবি ফেসবুকে ভাইরাল, আটক ৩

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সামনে প্রকাশ্য দিবালোকে এক যুবককে ৮/১০ জন যুবকের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হওয়ার পর পুলিশ তিন জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ।

ঘটনাটি বৃহস্পতিবার বিকালে ঘটেছে। অনুসন্ধান চালিয়ে পরে আহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম ফরহাদ (২৮), বাবার নাম আব্দুল আলীম, বাড়ি ঘটনাস্থলের অদূরে জাহাজ কোম্পানি এলাকায়। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ফরহাদ। তার সঙ্গে একটি মেয়েও ছিল। পথে প্রেস ক্লাবের পাশে এক ছাপাখানার দুই কর্মচারী মেয়েটিকে উত্ত্যক্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে বৃহস্পতিবার বিকালে ফরহাদ প্রেসক্লাব মার্কেটের কাছে আসলে ৮/১০ জন যুবক লাঠি, লোহার রড, পাইপ, ছোড়া নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ঘটলেও কেউই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।

পরে আহত অবস্থায় ফরহাদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর ফরহাদের ওপর হামলার ছবি ফেসবুকে ভাইরাল হলে নগরী জুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, আহত যুবক কে, কী তার পরিচয় এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীসহ প্রেস ক্লাব এলাকায় অবস্থিত কেউই কোনও তথ্য দিতে পারেনি। অবশেষে অনুসন্ধান চালাতে গিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে তার পরিচয় মেলে। পরে ৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত জানান. ফরহাদের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, নগরীতে দিনের বেলায় এ ধরনেরর সন্ত্রাসী হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য