,

পুনর্বিবেচনা করা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

news-image

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিদিনই করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে৷ করোনাভাইরাসের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মার্চ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে জানানো হবে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুক্রবার শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানালেন।

করোনা মহামারির কারণে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসির পরীক্ষা বাতিল করা হয়। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য