,

রোবট ৪৭ ভাষায় কথা বলছে!

news-image

অনলাইন ডেস্ক : রোবট সোফিয়ার কথা নিশ্চয়ই মনে আছে! কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে মানুষের নানা প্রশ্নের জবাব দিয়ে তাক লাগিয়ে দিয়েছে হংকংয়ের হ্যানসন রোবটিকসের বানানো যন্ত্রমানবী সোফিয়া। এবার সোফিয়ার আদলে একটি রোবট বানিয়েছেন ভারতের একজন শিক্ষক। ‘শালু’ নামের এ রোবটের বৈশিষ্ট্য, এটি একাধারে ৪৭টি ভাষায় কথা বলতে পারে। এটি বানাতে খরচও হয়েছে অল্প।

মুম্বাই আইআইটির কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক দীনেশ প্যাটেল। বসবাস করেন উত্তর প্রদেশের জৈনপুর জেলার রাজমালপুর গ্রামে। বলিউডের সিনেমা ‘রোবট’ দেখে অনুপ্রাণিত হয়ে সেখানেই রোবট বানানোর কাজ শুরু করেন। তিন বছরের চেষ্টায় সফলতা মিলেছে। দীনেশের বানানো রোবট শালু কথা বলছে ৪৭টি ভাষায়। এর মধ্যে ৯টি ভারতের স্থানীয় ভাষা। বাকি ৩৮টি বিদেশি ভাষা।

শুধু কি তাই, শালু সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে। সংবাদপত্র পড়তে পারে। অঙ্ক কষতে পারে। যে কারও পরিচয় শনাক্ত করা, পুরোনো ঘটনা মনে করতে পারা, কাউকে সম্ভাষণ জানানোসহ নানা কাজ করতে সক্ষম শালু। রোবটটিকে অনায়াসে স্কুলশিক্ষক কিংবা অফিসে অভ্যর্থনাকারীর কাজে ব্যবহার করা যাবে—বলেন দীনেশ প্যাটেল।

দীনেশ বার্তা সংস্থা আইএএনএসকে জানান, ফেলে দেওয়া জিনিস দিয়ে শালুকে বানানো হয়েছে। পরিত্যক্ত প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠের টুকরা, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে এটা বানাতে। খরচ হয়েছে মাত্র ৫০ হাজার রুপি। এখন এটির সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

দীনেশের এ প্রচেষ্টার প্রশংসা করেন মুম্বাই আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক সুপ্রতীক চক্রবর্তী। দীনেশকে লেখা এক চিঠিতে তিনি বলেন, এটা অনন্য একটি অর্জন। রোবটটি শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। শালু পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রেরণা জোগাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য