,

ফেইসবুকের কল্যাণে বাক প্রতিবন্ধী বাবাকে ফিরে পেলেন ছেলে

news-image

শেরপুর প্র‌তি‌নি‌ধি : প্রায় সাড়ে ৮ মাস আগে হারিয়ে গিয়েছিল বাক প্রতিবন্ধী বাবা। হারানো বাবাকে খুঁজতে বহু জায়াগায় ঘুরেছেন তার ছেলে। কিন্তু কোথাও খুঁজে পাননি বাবাকে। পরে ফেইসবুক ভিত্তিক গ্রুপ শেরপুর ৩৬০ ডিগ্রি’র কল্যাণে ছেলেরা সেই বাবার খোঁজে পেলেন।

শুক্রবার সন্ধ্যায় সেই বাক প্রতিবন্ধী বাবা শুক্কুর আলীকে (৫২) তার ছেলে সাকিবের (১৮) কাছে হস্তান্তর করে‌ছেন শেরপুর সদর থানার ও‌সি আব্দুল্লাহ আল মামুন।

শুক্কুর আলীর বাড়ি টাঙাইল জেলার ভুয়াপুর থানার মাহাদীপুর এলাকায়। হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী বাবাকে নিয়ে বাড়ি ফেরায় সাকিবদের বাড়িসহ এলাকায় খুশির বন্যা বইছে। শুক্কুর আলী ওই এলাকার মৃত ময়েজ মন্ডলের সন্তান।

সা‌কিব ব‌লেন, বাবা একদিন হঠাৎ করেই বাড়ি থেকে হারিয়ে যান। অনেক খোঁজার পরও ওনাকে পাওয়া না গেলে আমরা আশা হারিয়ে ফেলি। কারণ উনি বাক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৮ মাস পর হঠাৎ করে শেরপুর ৩৬০ ডি‌গ্রি ফেইসবুক পেইজে বাবার ছবি দেখি। এরপর সাথে সাথে সদর থানার ওসি মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আমাদের জানান যে বাবা বর্তমানে থানা হেফাজতে আছে। এ কথা নিশ্চিত হওয়ার পর আমরা শেরপুর সদর থানায় এসে বাবাকে পাই। এত মাস পর বাবাকে ফিরে পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারি নাই। আনন্দে চোঁখে পানি এসে গিয়েছিল। এজন্য সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ করছি শেরপুর সদর থানার ওসি মামুন ভাই ও শেরপুর ৩৬০ ডি‌গ্রি ফেইজবুক গ্রুপ কর্তৃপক্ষের প্রতি।

জেলা ছাত্রলীগের তথ্য ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক রুবেল বলেন, লোকটিকে পরিবারের কাছে তুলে দিতে পেরে খুব খুশি লাগছে। একজন হারানো বাবাকে পেয়ে সন্তানের মুখে কি যে আনন্দ, তা আজ নিজ চোখে দেখলাম।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, গত ১১ মার্চ তারিখ ভোরে কয়েকজন ছেলে এই বৃদ্ধকে থানায় নিয়ে আসে। সমস্যা হলো সে কথা বলতে পারে না। তার ইশারা কিছুই বোঝা যাচ্ছিলোনা। অনেক চেষ্টা করেও কিছুই বুজতে পারিনি। এরপর রুবেল নামে এক যুবক ওনার ছবি শেরপুর ৩৬০ ডি‌গ্রি ফেইসবুক গ্রুপে পোষ্ট করে। সেই পোষ্ট দেখে বিকেলে লোকের আত্মীয় স্বজন আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করে। পরে তারা রাতে থানায় হাজির হলে, তাকে তার আত্মীয় স্বজন ও ছেলে সাকিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এসময় শুক্কুর আলীর কাছে থাকা নগদ ৮হাজার ৭শ ৫০ টাকা তার ছেলে সাকিবের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে