,

মশার যন্ত্রণায় রাজপথে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। নানা উদ্যোগ ও আশ্বাসের পরেও মশা মারতে কার্যত ব্যর্থ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা। নগর কর্তাদের এই ব্যর্থতায় রাজপথে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়। এসময় ভাড়াটিয়া পরিষদের প্রতিবাদকারীরা দাবি করেন, আধা ইঞ্চি মশা মারতে ঢাকার দুই মেয়র ব্যর্থ। অবিলম্বে ঢাকাবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষার দাবি জানান তারা।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মো. মাকসুদুর রহমান, জামাল শিকদার ও শামীম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশার রাজধানী। মশা মারতে দুই সিটি করপোরেশনের মেয়ররা সম্পূর্ণ ব্যর্থ। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য