,

পুলিশের ওপর হামলা, রিজভীসহ ১৮ বিএনপি নেতাকে অভিযুক্ত করে চার্জশিট

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. কামরুল হাসান তালুকদার।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওবায়দুল হক নাসির, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফজলুল হক মিলন, মীর সরাফাত আলী সফু, হাবিবুর রশিদ হাবিব, মীর আশরাফ আলী আজম, ইছহাক আলী সরকার, এসএস মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান সীমান্ত, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ ও মেহরাব আলম মিঠু।
এ মামলার অভিযোগ পত্রে ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা অনশন করেন। এ সময় তারা বেআইনি সমাবেশ ঘটিয়ে ইট-পাটকেল ছোঁড়েন এবং সরকারবিরোধী স্লোগান দেন। তাদের কর্মকাণ্ডে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর তারা সরকারি কাজে বাধা দেন।

অভিযোগে আরো বলা হয়, এমনকি তারা পুলিশ সদস্যদের আক্রমণ ও মারপিট করেন। এতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলামের টি-শার্ট ছিঁড়ে যায় এবং কনস্টেবল শহিদুল ইসলামের আইডি কার্ড হারিয়ে যায়।

এ ঘটনায় মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

বিডি-প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য