,

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পাহারায় চৌকিদার

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। আর তার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে দুজন চকিদার। রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘অনশন করা ওই কলেজছাত্রীকে পাহারায় দুজন চৌকিদার নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে ছেলে ও তার পরিবারে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

জানা গেছে, রাজশাহীর বাঘায় গতকাল বুধবার বিকেল ৪টার দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অনশনের পর প্রেমিক আবদুল্লার বাড়ির সব ঘরের দরজা এমনকি বাথরুমও তালাবদ্ধ। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে গেছে বলে অভিযোগ ওই কলেজছাত্রীর।

অনশনরত কলেজছাত্রী বলেন, ‘বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। ছয় মাস আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আবদুল্লাহ আমাকে কিছু না জানিয়ে আগামীকাল শুক্রবার অন্যত্র বিয়ে করার জন্য দিন ঠিক করেছে। এই খবরে আবদুল্লাহর বাড়িতে অনশন শুরু করেছি।’

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য