,

মমতার জন্য কাঁদলেন মিমি চক্রবর্তী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণায় যেয়ে আহত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সেখানেই তাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তীর।

হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথার সময় কেঁদে ফেলেছেন এই অভিনেত্রী। তিনি চান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার মতো এই প্রার্থনা যেন সবাই করেন, অনুরোধ জানালেন অভিনেত্রী। তার ভাষায়, দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভালো লাগছে না।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন মুখ্যমন্ত্রীর আর এক ‘অভিনেত্রী মেয়ে’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়। সেখানে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পূঁজা দিয়েছেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূঁজা নিবেদন…।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য