,

পু‌লি‌শ ও‌য়েল‌ফেয়ার কার্যক্র‌মে পু‌লি‌শের পাশাপা‌শি উপকৃত হ‌বে জনগণও

news-image

অনলাইন ডেস্ক : নবসজ্জিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার বৃহস্পতিবার উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ

রাজধানীর উত্তরায় নবসাজে চালু হয়েছে পলওয়েল কারনেশন শপিং সেন্টার। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে নবসজ্জিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার উদ্বোধন করেন।

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড শপিং সেন্টারটির সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক ও পলওয়েলের ব্যাবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পলওয়েলের কর্মকর্তা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘পলওয়েলের প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির দ্রুত সম্প্রসারণ করে এর আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে।’ তিনি প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
তিনি বলেন, ‘দেশ ও জনগণের সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণে পলওয়েল এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়ের অর্থ ব্যয় করা হচ্ছে।’

আই‌জি‌পি ব‌লেন, ‘বাংলা‌দেশ পু‌লি‌শের সদস্য‌দের কল্যা‌ণের কথা বি‌বেচনায় নি‌য়ে নান‌া‌বিধ কল্যাণমুখী উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। এসব উ‌দ্যো‌গের ফ‌লে পু‌লি‌শের পাশাপা‌শি সাধারণ জনগণও নানাভা‌বে‌ উপকৃত হ‌বেন।

তিনি বলেন, বাংলা‌দেশ পু‌লিশ জনগ‌ণের পু‌লিশ হ‌তে কাজ কর‌ছে। জনগ‌ণের কল্যাণ বি‌বেচনায় মেট্রো‌রেল প্রকল্পের কার্যক্রম‌ বাস্তবায়নের লক্ষ্যে জনস্বা‌র্থে পলও‌য়েল কা‌রনেশন ভবনের কাঠা‌মোগত প‌রিবর্তন ক‌রা হ‌য়ে‌ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য