,

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রং তুলির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসময় আরও বলেন, আগামী ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি এবং ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসবেন। এছাড়ও শীলঙ্কার প্রধানমন্ত্রী এ মাসের যেকোন দিন স্মৃতিসৌধে আসবেন।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, চারটি দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে আসায় ঢাকা, সাভারসহ দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা স্মৃসিসৌধে আসায় ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষে হয়েছে। স্মৃতিসৌধসহ ঢাকা আরিচা মহাসড়ক সাজানো হয়েছে নতুন রুপে।

প্রতিমন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য